ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১০ জুন, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ইয়াবাসহ জাহিদুর রহমান দিপু আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

৯ জুন, ২০২৬
শার্শা সীমান্তে ইয়াবাসহ জাহিদুর রহমান দিপু আটক

শার্শা সীমান্তে ইয়াবাসহ জাহিদুর রহমান দিপু আটক

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুর রহমান দিপু (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটক জাহিদুর রহমান দিপু হলেন যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের আব্দুল মোতালেব গাজীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন